নারীদের সুন্নতী পোশাক কি?
যে পোশাক নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম এর স্ত্রীগণ ও সাহাবিয়্যাতগণ যে নিয়মে পড়তেন—সেটাই নারীদের সুন্নতী পোষাক ।
১) পুরো শরীর ঢেকে রাখতে হবে
আল্লাহ বলেন:
يا ايها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن
“হে নবী! আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদেরকে বলুন—তারা যেন তাদের জিলবাব নিজেদের উপর টেনে দেয়”(সূরা আহযাব ৩৩:৫৯)
জিলবাব মানে ঢিলেঢালা পূর্ণাঙ্গ বাইরের পোশাক যা
মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে দেয়।
সুন্নত: নারী বাইরে বের হলে পুরো শরীর ঢেকে বড় চাদর/বোরকা/আবায়া পড়বে।
২) মাথা, বুক ও গলা ঢাকতে হবে
আল্লাহ বলেন:
وليضربن بخمرهن على جيوبهن
“তারা যেন তাদের খিমার (ওড়না) বক্ষদেশের উপর টেনে দেয়” (সূরা নূর ২৪:৩১)
খিমার (ওড়না) হচ্ছে মাথা ঢাকার কাপড়। এটা দিয়ে মাথা থেকে নেমে গলা ও বুক ঢেকে দিতে হবে।
চুল খোলা, বুক খোলা, ওড়না পিছনে—এগুলো সুন্নতের বিরুদ্ধে।
৩) পোষাক ঢিলেঢালা হবে, শরীরের গঠন দেখা যাবে না ।
নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম বলেন:
“কিছু নারী পোশাক পরেও উলঙ্গ—তারা জান্নাতে যাবে না।” (সহিহ মুসলিম)
অর্থাৎ— টাইট, ফিগার-শো করা পোশাক পরিধান করা হারাম।
৪) স্বচ্ছ কাপড় হবে না,
হযরত আয়েশা (রাঃ) বলেন—
“আসমা পাতলা কাপড় পড়ে এলে নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া মুখ ফিরিয়ে নিলেন”(আবু দাউদ)
৫) সাজসজ্জা ও ফ্যাশন দেখানোর জন্য নয়
আল্লাহ তায়ালা বলেন:
ولا تبرجن
“তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না”
(সূরা আহযাব ৩৩:৩৩)
তাহলে নারীদের সুন্নতী পোশাক কি?
নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম এর স্ত্রীদের পোশাক ছিল:
ভেতরে সাধারণ কাপড়,
তার উপর জিলবাব (বড় চাদর),
মাথা থেকে বুক ঢেকে খিমার ।
আজকের ভাষায়: ঢিলেঢালা আবায়া/বোরকা + মাথা ও বুক ঢেকে হিজাব--এটাই নারীদের সুন্নতী পোশাক। সালোয়ার কামিজ (লম্বা হাতা সহ) দিয়েও পুরা শরীর ঢাকা যায় । সাথে খিমার বা ওড়না দিয়ে মাথা ও গলা ঢাকা যায় ।
সবচেয়ে নিরাপদ হচ্ছে হিজাব+কামিজ (লম্বা হাতা সহ)+সলোয়ার ।
তবে টাইট সালোয়ার, ফ্যাশন হিজাব, পেট খোলা পোশাক যেমন শাড়ি সুন্নত নয়, বরং পর্দা ভঙ্গ হয় ।
বিঃদ্রঃ এগুলো ঘরে বসে মাহরাম পুরুষের সামনে পরিধান করার পোষাক । ঘরের বাইরে বের হলে অবশ্যই মুখমণ্ডল, হাত মোজা, পা মোজা সহ সমস্ত শরীর আবৃত করা ফরজ ।
উপরের আয়াতে কারিমার মধ্যে জিলবাব দ্বারা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ঢাকা বুঝায় । তারপর আবার পরের আয়াতে খিমার দ্বারা মাথা, গলা ও বুক ঢাকা বুঝায় ।

0 Comments